Logo

আইপিএল দলের মালিক তিন-চার বার চড় মারেন!

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
আইপিএল দলের মালিক তিন-চার বার চড় মারেন!
ছবি: সংগৃহীত

কিছু দিন আগেই নিউজিল্যান্ডের ক্রিকেটে বর্ণবিদ্বেষের ঘটনা প্রকাশ্যে এনেছিলেন রস টেলর। এ বার তাঁর তোপে আইপিএল।নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রস টেলর। তা...

বিজ্ঞাপন

কিছু দিন আগেই নিউজিল্যান্ডের ক্রিকেটে বর্ণবিদ্বেষের ঘটনা প্রকাশ্যে এনেছিলেন রস টেলর। এ বার তাঁর তোপে আইপিএল।

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রস টেলর। তাঁর অভিযোগ কোনো ক্রিকেটারের বিরুদ্ধে নয়, আইপিএলের একটি দলের এক মালিকের বিরুদ্ধে।

কিছু দিন আগেই নিউজিল্যান্ডের ক্রিকেটে বর্ণবিদ্বেষের ঘটনা প্রকাশ্যে এনেছিলেন রস টেলর। এ বার আরও বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। জানালেন, আইপিএলে খেলার সময় খারাপ পারফরম্যান্সের কারণে দলের মালিক তাঁকে তিন-চার বার চড় মেরেছিলেন। টেলরের ধারণা, সেই চড় মোটেই মজা করে মারা হয়নি।

বিজ্ঞাপন

আত্মজীবনী ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এ এই ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি। তখন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন টেলর। লিখেছেন, “মোহালিতে সেই ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে খেলছিল রাজস্থান। আমি শূন্য রানে এলবিডব্লিউ হয়ে যাই। লক্ষ্যমাত্রার ধারেকাছে যেতে পারিনি আমরা।”

টেলর বলেন, “ম্যাচের পর গোটা দল, সাপোর্ট স্টাফ এবং পরিচালন সমিতি হোটেলের সবচেয়ে উপরের ফ্লোরে একটি বারে ছিল। সেখানে শেন ওয়ার্নের সঙ্গে লিজ হার্লিও ছিল। হঠাৎ রাজস্থানের এক মালিক আমাকে এসে বলে, ‘রস, তোমাকে লাখ লাখ ডলার দিয়ে শূন্য রান করার জন্য নিয়ে আসিনি।’ এর পরেই আমাকে তিন-চার বার চড় মারে।”

সে হাসছিল এবং সেগুলো জোড়ে চড় ছিল না। আমি বুঝছিলাম না এটি ক্রীড়া সুলভ কিনা৷ ওই সময় বিষয়টি নিয়ে মাথা ঘামাইনি। কিন্তু ভেবেছিলাম পেশাদার ক্রীড়াঙ্গনে এমনটি হয় নাকি।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD