মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জনে মুখ খুললেন কোচ জাভি

শৈশব কাল থেকে ক্যারিয়ারের সেরা সময়টুকু বার্সেলোনাতেই কাটিয়েছেন লিওনেল মেসি।
বিজ্ঞাপন
পিএসজির সাথে নতুন করে চুক্তি করেনি আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। তাই গুঞ্জন রয়েছে বার্সেলোনায় ফের দেখা যেতে পারেন তিনি। এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন বার্সেলোনার কোচ ও মেসির এক সময়ের সতীর্থ জাভি।
তিনি জানালেন, মেসির জন্য বার্সার দরজা সবসময় খোলা আছে। বিশ্বকাপজয়ী এ ফুটবলার চাইলেই আবারও ফিরতে পারবেন স্প্যানিশ ক্লাবটিতে।
বিজ্ঞাপন
শৈশব কাল থেকে ক্যারিয়ারের সেরা সময়টুকু বার্সেলোনাতেই কাটিয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। ২ ২০২১ সালে বার্সেলোনার আর্থিক সমস্যার জন্য ক্লাব ছাড়তে বাধ্য হন মেসি। এর পরই নিজের নতুন ঠিকানা খোঁজে নেন এ তারকা ফুটবলার।
বিজ্ঞাপন
অনেকেই মনে করছে, বার্সেলোনা ছাড়লেও এখনও ক্লাবটির মায়া ত্যাগ করতে পারেননি তিনি। ।
বার্সেলোনার কোচ জানান, মেসি বার্সেলোনায় ফিরলে তাকে স্বাগত জানানো হবে। স্প্যানিশ এ ক্লাবটিই মেসির আসল ঠিকানা বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
বার্সা কোচজাভি বলেন, 'আমি ইতোমধ্যেই বলেছি যে, মেসির আসল ঠিকানাই হলো বার্সেলোনা। ক্লাবটির দরজা তার জন্য সবসময় খোলা আছে। সে একজন ভালো বন্ধু এবং আমরা সবসময়ই যোগাযোগ রাখছি। ভবিষ্যতে সে কোথায় যেতে চায় সেটি তার ওপরই নির্ভর করছে। বার্সেলোনাই মেসির বাড়ি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।'
বিজ্ঞাপন
জেবি/এসবি








