রোনালদোর জোড়া গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে পর্তুগাল

বিশ্বকাপের আগের ম্যাচে কঙ্গো ডিআরের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। মাঠে তাকে খুব একটা কার্যকর দেখা যায়নি বলে অনেকে প্রশ্ন তুলেছিলেন। এমনকি পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজের সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়েছিল, যেখানে রোনালদোকে শুরুর একাদশে রাখার বিরোধিতা করেছিলেন অনেকেই। তাদের মতে, অভিজ্ঞ এই ফরোয়ার্ডের উপস্থিতিই দলের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছিল।
বিজ্ঞাপন
তবে সমালোচনার তোয়াক্কা না করে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচেও রোনালদোর ওপরই আস্থা রাখেন মার্টিনেজ। আর সেই বিশ্বাসের প্রতিদান দিতে বেশি সময় নেননি পর্তুগিজ অধিনায়ক।
ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই দুর্দান্ত এক শটে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন রোনালদো। তার এই গোলে ১-০ ব্যবধানে লিড নেয় পর্তুগাল।
এই গোলের মধ্য দিয়ে আরও একটি অনন্য কীর্তি গড়েন তিনি। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি আসরে গোল করার রেকর্ড নিজের নামে লেখান রোনালদো।
বিজ্ঞাপন
এরপর ১৭তম মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক পায় পর্তুগাল। অনেকেই ধারণা করেছিলেন, শট নেবেন রোনালদো। তবে সবাইকে চমকে দিয়ে দায়িত্ব নেন নুনো মেন্ডেজ। তার শক্তিশালী বাঁ-পায়ের শট সরাসরি জালে জড়ালে ব্যবধান বেড়ে হয় ২-০।
প্রথমার্ধের শেষ দিকে এসে আরও একবার উল্লাসে মাতে পর্তুগাল। ৩৯তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে বল পেয়ে ডান দিক থেকে স্লাইডিং শটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। তার জোড়া গোলে ম্যাচে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।








