Logo

শামীমের ফিফটিতে বাংলাদেশ এইচপির হ্যাটট্রিক জয়

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৪ আগস্ট, ২০২৬, ১৭:৩৯
শামীমের ফিফটিতে বাংলাদেশ এইচপির হ্যাটট্রিক জয়
ছবি: সংগৃহীত

ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ এইচপি। দলের জয়ের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন শামীম পাটোয়ারী।

বিজ্ঞাপন

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ২ রান, আর ফিফটি পূর্ণ করতে শামীমের দরকার ছিল ৫ রান। অ্যানলিজার্কের করা বাউন্সার বলটি শট খেলার চেষ্টা না করে ছেড়ে দেন তিনি। পরের বলেই স্লটে বল পেয়ে সেটিকে মিড-উইকেট দিয়ে সীমানাছাড়া করেন বাঁহাতি এই ব্যাটার। ছক্কায় নিজের ফিফটি পূর্ণ করার পাশাপাশি দলের টানা তৃতীয় জয়ও নিশ্চিত করেন শামীম।

১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফিরে যান তিন ব্যাটার। এরপর আগের ম্যাচে ফিফটি করা সাব্বির রহমানও আউট হয়ে যান। হাবিবুর রহমান সোহান শূন্য, জিসান আলম ১১, আরিফুল ইসলাম ১৫ এবং সাব্বির রহমান ৫ রান করে আউট হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চাপে পড়া দলের হাল ধরেন দলনেতা ইরফান শুক্কুর ও শামীম পাটোয়ারী। দুজন মিলে গড়েন ৮৩ রানের জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় তারা। ৩২ বলে ৪৩ রান করে আউট হন শুক্কুর। আর আব্দুল গাফফার সাকলাইনকে নিয়ে জয় নিশ্চিত করেন শামীম। ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। আর ৬ রানে অপরাজিত থাকেন সাকলাইন।

এর আগে ডারউইনে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক ইরফান শুক্কুর। টাইগারদের স্পিন তোপে ১৯.১ ওভারে মাত্র ১৩১ রান সংগ্রহ অস্ট্রেলিয়ান ক্লাবটি। এলপিএলে আলো ছড়ানো দলটির অধিনায়ক স্যাম হারপার একাই করেন ৪৯ রান। ৩০ রান করেন জাতীয় দলে খেলা সাদারল্যান্ড।

ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টির একাদশ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এইচপি ও ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি। আগে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়ার ইনিংস থেমেছে ১৩১ রানে। জয়ের জন্য ১৩২ রান তাড়া করতে হবে টাইগারদের।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ রুবেল। তিনি শিকার করেন ৪ উইকেট। রাকিবুল হাসান নেন ৩ উইকেট। এ ছাড়া আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল একটি করে উইকেট পান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD