Logo

রিয়ালে অভিষেক, এরপরই দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

profile picture
ক্রীড়া ডেস্ক
২৩ আগস্ট, ২০২৬, ১৭:২৮
রিয়ালে অভিষেক, এরপরই দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ছবি: সংগৃহীত

আইভরি কোস্টের ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার ইয়ান দিওমান্ডের জন্য রিয়াল মাদ্রিদে অভিষেক ম্যাচটি এমনিতেই ছিল স্মরণীয়। তবে ম্যাচ শেষে তার আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দেন ছোটবেলার আইডল ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়ালে অভিষেকের পরপর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দিওমান্ডেকে ফলো করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো।

বিজ্ঞাপন

টিএনটি স্পোর্টস তরুণ দিওমান্ডের একটি ছোটবেলার ছবি প্রকাশ করে, যেখানে তাকে নিজ হাতে পেছনে রোনালদো লেখা ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরা অবস্থায় দেখা যায়।

আরবি লাইপজিগ থেকে ৭ বছরের চুক্তিতে ২০৩৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এই তরুণ উইঙ্গার। প্রায় ১২৫ মিলিয়ন ইউরো খরচে করা এই চুক্তিটি ক্লাব ইতিহাসের অন্যতম দলবদল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০২৫-২৬ মৌসুমে লাইপজিগের হয়ে ৩৬ ম্যাচে ১৩টি গোল ও ১০টি গোলে সহায়তা করে জার্মানির সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন দিওমান্ডে। তার দুর্দান্ত পারফরম্যান্সই ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কাড়ে এবং শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে যাওয়ার সুযোগ তৈরি করে দেয়।

হোসে মরিনহোর অধীনে রিয়াল মাদ্রিদের নতুন প্রকল্পে জায়গা করে নেওয়ার পাশাপাশি আইভরি কোস্টের হয়েও বিশ্বমঞ্চে দারুণ পারফরম্যান্স করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই উদীয়মান তারকা। আর অভিষেকের পরপরই ছোটবেলার আইডল রোনালদোর কাছ থেকে পাওয়া অনুসরণ যেন তার নতুন যাত্রাকে আরও বিশেষ করে তুলেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD