রোনালদোর বিয়ের কার্ড ভাইরাল, মেসি কি পেয়েছিলেন দাওয়াত?

বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে আবারও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নামে একটি কথিত বিয়ের নিমন্ত্রণপত্র ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। একই সঙ্গে সেই কার্ডে লিওনেল মেসির নাম ছিল কি না, তা নিয়েও নানা জল্পনা-কল্পনার জন্ম নেয়।
বিজ্ঞাপন
ভাইরাল হওয়া নিমন্ত্রণপত্রে দাবি করা হয়, পর্তুগালের স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) রোনালদো ও জর্জিনার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে অনুষ্ঠানের সময়, স্থান এবং অতিথিদের জন্য সম্পূর্ণ কালো রঙের পোশাক পরার নির্দেশনাও উল্লেখ করা হয়।
ভাইরাল হওয়া নিমন্ত্রণপত্রে একাধিক অসঙ্গতি ছিল। কোথাও অনুষ্ঠানের সময় দুপুর ২টা, আবার কোথাও বিকেল ৫টা উল্লেখ করা হয়েছে। এছাড়া যে ভেন্যুর নাম দেওয়া হয়েছিল, সেটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত—যা বিশ্বখ্যাত ফুটবল তারকার ব্যক্তিগত বিয়ের আয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে কথিত অতিথি তালিকায় ফুটবল ও বিনোদন জগতের অনেক পরিচিত মুখের নাম থাকলেও লিওনেল মেসির নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্কের জন্ম নেয়। তবে বিয়ের কার্ডটিই ভুয়া প্রমাণিত হওয়ায় এ আলোচনা ভিত্তিহীন বলে নিশ্চিত হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, প্রায় নয় বছর ধরে একসঙ্গে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। গত বছরের আগস্ট মাসে রোনালদো জর্জিনাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন ছড়ালেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা আসেনি।








