Logo

শরিফুলের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়া অধিনায়ক

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৬, ১৪:৩৭
শরিফুলের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়া অধিনায়ক
ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি শরিফুল ইসলাম। তবে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই তিনি দলের সঙ্গে যোগ দেন। একাদশে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই বাঁহাতি পেসার। প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়ার সাত ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি।

বিজ্ঞাপন

শরিফুলের এমন দুর্দান্ত বোলিং নজর কেড়েছে অস্ট্রেলিয়া দলেরও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বাংলাদেশের এই পেসারকে নিয়ে আলাদাভাবে প্রশংসা করেন।

প্যাট কামিন্স বলেন, ‘হ্যাঁ, সে (শরিফুল) অনেক ভালো বল করেছে। কিছু রানও করেছে। দারুণ সুইং করিয়েছে। বাতাসও ছিল এখানে। সব মিলিয়ে দারুণ ছিল তার বোলিং।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে বাংলাদেশ দলের টেম্পারমেন্ট নিয়ে কামিন্স বলেন, ‘আসলে যখন রান পাচ্ছেন তখন আপনার স্টাইল, মেথড এসব নিয়ে সচেতন থাকতে হবে। আগের সপ্তাহের কথা বলতে গেলে, বাংলাদেশ তাদের টেম্পার অনুযায়ী না খেলে কিছুটা স্লো খেলেছে। অনেক বেশি ধৈর্যশীল ছিল। সবসময় মারতেই হবে এমন নয়। কন্ডিশন মাঝেমধ্যে আপনার চরম পরীক্ষা নেবে। ব্যাটাররা অনেক সময় মেরে রান বের করার বা স্ট্রাইক রোটেট করার সুযোগ নিতে চায়। তখন মার্জিন অব এরর অনেক ছোট হয়ে যায়। মিস করার সুযোগও বেশি থাকে তখন।’

দলের বোলিং নিয়ে কামিন্স বলেন, ‘আসলে সঠিক জানি না। বেশ ভালো বোলিং হয়েছে আজকে। ভালো ব্যাটিং উইকেট তবে ফাস্ট এবং বাউন্সি ছিল অনেকটাই। যেটা তাদের হোম কন্ডিশনের চেয়ে ভিন্ন। ফলে দুই কারণই (বাজে শট এবং উইকেট) এখানে কাজ করেছে সম্ভবত।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD