Logo

হালান্ডের চুল কাটতেই প্রেমিকা বললেন, ‘কান্না পাচ্ছে’

profile picture
ক্রীড়া ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬, ১২:৫৩
হালান্ডের চুল কাটতেই প্রেমিকা বললেন, ‘কান্না পাচ্ছে’
ছবি: সংগৃহীত

গত চার বছর ধরে লম্বা সোনালি চুলের পরিচিত লুকেই দেখা গেছে আর্লিং হালান্ডকে। তবে নতুন মৌসুমে মাঠে নামার আগে নিজের চেহারায় বড় পরিবর্তন এনেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। দীর্ঘ চুল কেটে এবার একেবারে ছোট করে ফেলেছেন তিনি। হালান্ডের নিজের কাছে নতুন এই রূপ বেশ পছন্দ হলেও দীর্ঘদিনের সঙ্গী ইসাবেল হাভগসেং জোহানসেনের কাছে তা খুব একটা মনঃপূত হয়নি। চুল কাটার দৃশ্য দেখে আবেগ সামলাতে না পেরে তিনি বলেছেন, ‘আমার তো কান্না পাচ্ছে।’

বিজ্ঞাপন

রবিবার (২৩ আগস্ট) নিজের ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুকের ছবি ও ভিডিও প্রকাশ করেন হালান্ড। সেখানে দেখা যায়, মাথার চুল আগের তুলনায় অনেকটাই ছোট করে ফেলেছেন তিনি। বোর্নমাউথের বিপক্ষে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে মাঠে নামার আগে নতুন এই চেহারাতেই হাজির হন ২৬ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার।

হালান্ডের চুল কাটার পুরো প্রক্রিয়ার কিছু মুহূর্তও ধরা পড়েছে ভিডিওতে। সেখানে তার দীর্ঘদিনের সঙ্গী জোহানসেনকে বেশ অবাক হতে দেখা যায়। একপর্যায়ে কাটা চুল হাতে নিয়ে বিস্ময়ে বলে ওঠেন, ‘ও মাই গড!’ এরপরই জানান, এই পরিবর্তন দেখে তার কান্না পাচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এখানেই শেষ নয়, নতুন চেহারা দেখে জোহানসেনের মনে হয়েছে, ঘুম থেকে উঠে হয়তো হালান্ডকে চিনতেই কষ্ট হবে। মজা করে তিনি বলেন, সকালে ঘুম ভেঙে তার মনে হতে পারে, পাশে অন্য কেউ শুয়ে আছে।

তবে প্রেমিকার এমন প্রতিক্রিয়ায় মোটেও বিচলিত নন হালান্ড। বরং নিজের নতুন চেহারা নিয়ে বেশ সন্তুষ্ট এই নরওয়েজিয়ান তারকা। দীর্ঘ চুলের পরিচিত রূপ বদলে এবার নিজেকে আরও শক্ত ও রাফ-টাফ ধাঁচের লুকে দেখতে চেয়েছেন তিনি। নতুন মৌসুম শুরুর আগে চেহারায় এই পরিবর্তনের মাধ্যমে মাঠের বাইরেও নিজের ভিন্ন এক রূপ সামনে এনেছেন হালান্ড।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD