Logo

গ্লোবাল টি-টোয়েন্টিতে মন্ট্রিয়েল টাইগার্সের আইকন হলেন সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুন, ২০২৩, ২২:৫৩
গ্লোবাল টি-টোয়েন্টিতে মন্ট্রিয়েল টাইগার্সের আইকন হলেন সাকিব
ছবি: সংগৃহীত

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে দল পেয়েছেন সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে  দল পেয়েছেন সাকিব আল হাসান। আসন্ন এবারের আসরে মন্ট্রিয়েল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। 

মঙ্গলবার (১৩ জুন) এই গ্লোবাল টি-টোয়েন্টি লিগের তৃতীয় আসরের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি দলই সব তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। সেখানে মার্কি ক্যাটাগরিতে সাকিব ও ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেলকে দলে যুক্ত করে মন্ট্রিয়ল টাইগার্স ফ্র্যাঞ্চাইজি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাকিব-রাসেল ছাড়াও এবারের আসরে দল পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, কলিন মুনরো, হরভজন সি, অ্যালেক্স হেলস, ক্রিস গেইল, রাইলি রুশোর মতো তারকারা।

বিজ্ঞাপন

আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে গ্লোবাল টি-টোয়েন্টির তৃতীয় আসর, যা ফাইনালের মাধ্যমে পর্দা নামবে ৬ আগস্ট।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD