Logo

আমিরের চোখে বিশ্বকাপের সেরা ৫ দল

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুলাই, ২০২৩, ০৩:৩১
আমিরের চোখে বিশ্বকাপের সেরা ৫ দল
ছবি: সংগৃহীত

ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড খেলবে সেমিফাইনাল। আর তাদের সঙ্গী হবে পাকিস্তান কিংবা অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

ভারতের মাটিতে ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। বিশ্বকাপকে ঘিরে অনেকেই করছেন ভবিষ্যদ্বাণী। যে তালিকায় আছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তিনি বিশ্বকাপের সেমি ফাইনালে কারা খেলবে সেটি জানিয়েছেন।

সোমবার (৩ জুলাই) ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানান, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড খেলবে সেমিফাইনাল। আর  তাদের সঙ্গী হবে পাকিস্তান কিংবা অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই বিষয়ে  আমি বললেন, “নিঃসন্দেহে ভারত সেমিফাইনাল খেলবে। এই কন্ডিশন তাদের জন্য বেশ সহায়ক। আমি মনে করি ইংল্যান্ডও ফেভারিট থাকবে। নিউজিল্যান্ডকে আমরা সেভাবে হিসেব না করলেও তারা সবসময়ই সেরা চারে থাকে। সর্বশেষ অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান থেকে যে কোনো এক দল জায়গা পাবে শেষ চারে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “যখনই বড় কোনো আসর আসে পাকিস্তান ধীরগতিতে শুরু করে। ইংল্যান্ডের তুলনায় বর্তমানে পাকিস্তানের অবস্থা সুবিধাজনক। আমাদের এমন ব্যাটিং লাইনআপ রয়েছে যারা ৩০০-৩৫০ রান তাড়া করার সামর্থ্য রাখে। কিন্তু আমাদের বোলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, আর সেজন্যই আমি বলেছি পাকিস্তানেরও সুযোগ রয়েছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD