Logo

প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে গেলেন তামিম

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুলাই, ২০২৩, ০২:০৩
প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে গেলেন তামিম
ছবি: সংগৃহীত

বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন সদ্য অবসর নেওয়া বাংলাদেশের এই ক্রিকেটার

বিজ্ঞাপন

আজ সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় এসেছেন ক্রিকেটার তামিম ইকবাল খান। সূত্রে জানা গেছে, আগামী ১৮ জুলাই পরিবার নিয়ে সময় কাটাতে তিনি দুবাই যাবেন। তার আগে আজ দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। 

তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতেই তাকে মূলত ডেকেছেন প্রধানমন্ত্রী। বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন সদ্য অবসর নেওয়া বাংলাদেশের এই ক্রিকেটার।

এর আগে গতকাল চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD