Logo

মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন

profile picture
জনবাণী ডেস্ক
১৫ আগস্ট, ২০২৩, ০৪:৫৯
মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন
ছবি: সংগৃহীত

এমন সময় পূর্ব গ্যালারির ফ্লাইড লাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আসন্ন এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। 

সোমবার (১৪ আগস্ট) মেঘলা আবহাওয়ার কারণে অনুশীলনটা হচ্ছিল ফ্লাডলাইটের আলোয়। এমন সময় পূর্ব গ্যালারির ফ্লাইড লাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ফ্লাডলাইটে হঠাৎ আগুন জ্বলে উঠার দৃশ্যটি দেখা যায়। এটি দেখে চমকে ওঠেন ক্রিকেটাররা। মুশফিকরা ক্রিজ ছেড়ে ড্রেসিংরুমের দিকে চলে আসেন। দেড়-দুই মিনিটের মধ্যে সে আগুন এমনিতেই নিভে যায়। কিছুক্ষণ পর ক্রিকেটাররা ফের অনুশীলন শুরু করেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বিসিবির গ্রাউন্ড বিভাগের ম্যানেজার আবদুল বাতেন জানান, শর্ট সার্কিটের কারণে ফ্লাডলাইটে আগুন লাগে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। সার্কিট ঠিক করলে সমাধান হয়ে যাবে আশা করছি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফ্লাডলাইটে প্রায় ২ মিনিটের মতো আগুন ছিল। এরপর ঘণ্টা খানেকেরও কম সময়ের মধ্যেই ফ্লাড লাইট সচল হয়ে যায়।

বাংলাদেশ দলের এশিয়া কাপ প্রস্তুতি চলবে ২৫ আগস্ট পর্যন্ত। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের আসর।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD