Logo

বাবা হচ্ছেন ক্রিকেটার শান্ত

profile picture
জনবাণী ডেস্ক
১৭ আগস্ট, ২০২৩, ০৩:৫৩
বাবা হচ্ছেন ক্রিকেটার শান্ত
ছবি: সংগৃহীত

শান্ত ও রত্নার গত ২০২০ সালের জুনে বিয়ে হয়।

বিজ্ঞাপন

দাম্পত্য জীবনে প্রথমবারের মতো বাবা হতে চলেছেন  বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল শান্ত। 

বুধবার (১৬ আগস্ট) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে দিয়েছেন এই সুখবর। 

বিজ্ঞাপন

স্ত্রী সাবরিনা সুলতানা রত্নার বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে দিয়ে এই খবর জানিয়েছেন শান্ত। এছাড়া সন্তানসম্ভাবা রত্নাকে শুভেচ্ছা জানাতে যান জাতীয় দলের বেশ ক’জন ক্রিকেটারের স্ত্রীও।

বিজ্ঞাপন

শান্ত ও রত্নার গত ২০২০ সালের জুনে বিয়ে হয়। তখন দেশে করোনার মহামারী। বিয়ের প্রায় ৩ বছর পর শান্ত দিলেন বাবা হওয়ার খবর। তাদের দু’জনেরই বাড়িই রাজশাহীতে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নাজমুল শান্ত বাংলাদেশ জাতীয় দলে তিন ফরম্যাটে নিয়মিত খেলছেন। অফ ফর্ম কাটিয়ে ভালো ক্রিকেট খেলছেন এই বাঁ-হাতি ব্যাটার। আসন্ন এশিয়া কাপের দলে আছেন তিনি। ব্যাটিংয়ে তার ওপর ভরসা করছে দল।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD