Logo

ওয়ানডে বিশ্বকাপ: বাটলারের পছন্দের ৫ ক্রিকেটার

profile picture
জনবাণী ডেস্ক
৩ অক্টোবর, ২০২৩, ২১:৩৮
ওয়ানডে বিশ্বকাপ: বাটলারের পছন্দের ৫ ক্রিকেটার
ছবি: সংগৃহীত

৫ জনের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার।

বিজ্ঞাপন

ওয়ানডে বিশ্বকাপ আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। খেলা শুরুর আগেই চলছে নানা রকম বিশ্লেষণ। ইংলিশ অধিনায়কের জস বাটলারের পছন্দের প্রথম ৫ জনের মধ্যে বিরাট কোহলির জায়গা না হলেও রয়েছেন এক ভারতীয় ক্রিকেটার। বিশ্বকাপ শুরুর আগে স্বপ্নের একাদশ বেছে নিতে বলা হয়েছিল বাটলারকে। শর্ত ছিল, অবসর নেওয়া ক্রিকেটারদের রাখা যাবে না দলে।

সম্প্রতি আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে বাটলার স্বপ্নের একাদশ বেছে নিয়েছেন। প্রকাশ করা হয়েছে তার বেছে নেওয়া প্রথম ৫ জন ক্রিকেটারের নাম। ৫ জনের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার। একজন করে রয়েছেন ইংল্যান্ড, ভারত এবং অস্ট্রেলিয়ার। তার পছন্দের প্রথম ৫ ক্রিকেটারের মধ্যে স্থান পায়নি কোহলি। 

বিজ্ঞাপন

ইংলিশ অধিনায়ক প্রথমেই বলেছেন নিজের সতীর্থ আদিল রশিদের নাম। এক দিনের ক্রিকেটে ৩২.৪২ গড়ে ১৮৪টি উইকেট রয়েছে রশিদের। ওভার প্রতি তিনি খরচ করেছেন ৫.৭১ রান। ৪ বছর আগে ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম বিশ্বকাপে ১১টি উইকেট নিয়েছিলেন রশিদ। বাটলারের মতে, ওয়ানডে ক্রিকেটে রশিদই এখন সেরা স্পিনার। রশিদের পর বাটলার বলেছেন, দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক। উইকেটের পিছনে এবং সামনে সমান দক্ষ ডি কক। এবারের বিশ্বকাপের উইকেটরক্ষকদের মতে ডি কককেই সেরা বলে মনে করেন বাটলার। ওয়ানডে ক্রিকেটে ডি ককের ৬১৭৮ রানের পাশাপাশি ১৯০টি ক্যাচ এবং ১৬টি স্টাম্প আউট করার কৃতিত্ব রয়েছে।

বিজ্ঞাপন

তৃতীয় ক্রিকেটার হিসেবে বাটলার বেছে নিয়েছেন এক ভারতীয় ব্যাটারকে। তিনি রোহিত শর্মা। বাটলারের মতে, ফর্মে থাকলে রোহিতই এখন বিশ্বের সব থেকে বিধ্বংসী ওপেনার। তাই ১০ হাজারের বেশি এক দিনের রানের মালিক থাকবেন তার দলে। গতবারের বিশ্বকাপে রোহিতের অনবদ্য পারফরম্যান্সকেও গুরুত্ব দিয়েছেন বাটলার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চতুর্থ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের নাম বলছেন বাটলার। তার মতে, ম্যাক্সওয়েল এমন একজন ক্রিকেটার যিনি ব্যাট বা বল হাতে যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচ জেতাতে পারেন। ভারতের উইকেটে ম্যাক্সওয়েল অত্যন্ত কার্যকরী বলে মনে করেন তিনি। দলের ভারসাম্যের জন্য ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটার গুরুত্বপূর্ণ। পঞ্চম ক্রিকেটার হিসেবে বাটলারের পছন্দ অনরিখ নোখিয়েকে। ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার পেস বোলার ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে মত বাটলারের। এক দিনের ক্রিকেটে নোখিয়ের উইকেট সংখ্যা ৩৬ হলেও পরিসংখ্যান দিয়ে তাকে বিচার করতে চান না ইংল্যান্ডের অধিনায়ক বাটলার।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD