আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করলেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। বুধবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
একই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ৩৬ বছর বয়সী এই পেসার।
এ প্রসঙ্গে রুবেল হোসেন বলেন, আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।
বিজ্ঞাপন
এরপর ঘরোয়া ক্রিকেট প্রসঙ্গে তিনি লিখেছেন, তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।
এ সময় তার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। পোস্টের শেষে তিনি লিখেছেন, অনেক ভালোবাসা সবার প্রতি।
বিজ্ঞাপন
২০০৯ সালে ওয়ানডে অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন রুবেল হোসেন। একই বছর তিনি টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটেও অভিষেক করেন। তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে ২০১৫ বিশ্বকাপে, যেখানে ইংল্যান্ডের বিপক্ষে ৫৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
রুবেল ওয়ানডেতে ১২৯, টেস্টে ৩৬ ও টি-টোয়েন্টিতে ২৮ উইকেট নিয়েছেন। টেস্টে ও ওয়ানডেতে তার একটি করে ফাইফার রয়েছে।








