Logo

টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক স্পর্শ করলেন গ্লেন ম্যাক্সওয়েল

profile picture
ক্রীড়া ডেস্ক
১৩ এপ্রিল, ২০২৬, ১৮:২৬
টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক স্পর্শ করলেন গ্লেন ম্যাক্সওয়েল
ছবি: সংগৃহীত

এবার আইপিএলে না খেললেও পাকিস্তান সুপার লিগে ব্যস্ত সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ার হার্ডহিটার গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাট হাতে খুব বড় ইনিংস না খেললেও সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন তিনি।

বিজ্ঞাপন

পিএসএলে হায়দরাবাদ কিংসম্যানের হয়ে খেলতে নেমে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ৯ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। দলের ৬ উইকেটের জয়ে ছোট এই ইনিংসটিই তাকে পৌঁছে দেয় টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১১ হাজার রানের মাইলফলকে।

এ পর্যন্ত ৫০৫ ম্যাচে তার সংগ্রহ দাঁড়িয়েছে ১১ হাজার ৯ রান। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে এই কৃতিত্বে তিনি তৃতীয়, তার আগে এ মাইলফলক স্পর্শ করেছেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ।

বিজ্ঞাপন

সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বর্তমানে ১৬তম স্থানে রয়েছেন ম্যাক্সওয়েল। এই তালিকার শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিস গেইল, যিনি ৪৬৩ ম্যাচে প্রায় ১৪ হাজার রান করেছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD