Logo

হেক্সা মিশন নিয়ে আশার বাণী শোনালেন ভিনিসিয়ুস জুনিয়র

profile picture
ক্রীড়া ডেস্ক
১২ এপ্রিল, ২০২৬, ১৮:১৩
হেক্সা মিশন নিয়ে আশার বাণী শোনালেন ভিনিসিয়ুস জুনিয়র
ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র জানিয়েছেন, এবার বিশ্বকাপ জয়ের ‘হেক্সা’ মিশনে শক্তভাবে এগোতে প্রস্তুত ব্রাজিল। তার মতে, দলটি এখন এমন পর্যায়ে রয়েছে যেখানে যেকোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দেওয়া সম্ভব।

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড বলেন, একসময় তিনি ছিলেন তরুণ বিস্ময় প্রতিভা, তবে এখন দলের নেতৃত্বের অংশ হিসেবে বড় দায়িত্ব কাঁধে নিতে হচ্ছে। ব্রাজিলকে আবারও বিশ্বফুটবলের শীর্ষে ফেরানোই তার প্রধান লক্ষ্য বলেও জানান তিনি।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, গত বিশ্বকাপে দল ভালো খেললেও লক্ষ্য পূরণ হয়নি। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় ব্রাজিলকে। তবে এবার ফল ভিন্ন হবে বলে আশা তার।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ফেভারিট তকমা নিয়ে ভাবছেন না, কারণ মাঠে পারফরম্যান্স দিয়েই সব প্রমাণ করতে হবে।

ব্রাজিল দলের সাম্প্রতিক পরিবর্তনের পর ২০২৫ সালের মে মাসে কোচ হিসেবে দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। ভিনিসিয়ুসের মতে, তার আগমন দলের জন্য সময়োপযোগী সিদ্ধান্ত ছিল।

২০২৪ সালের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড় বলেন, আনচেলত্তি তার দেখা সেরা কোচদের একজন। তরুণ বয়সে তার অধীনে খেলে আত্মবিশ্বাস পেয়েছিলেন তিনি। কোচ হিসেবে তিনি খেলাকে সহজভাবে উপস্থাপন করেন এবং খেলোয়াড়দের জন্য স্বস্তির পরিবেশ তৈরি করেন, যা পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলছে।

বিজ্ঞাপন

কৌশল নিয়ে ভিনিসিয়ুস জানান, আনচেলত্তি এমন একটি দল গড়ে তুলছেন যারা আক্রমণ ও রক্ষণ—দুই দিকেই সমান শক্তিশালী। পাশাপাশি খেলোয়াড়দের পজিশন বদল করে খেলার স্বাধীনতাও দেওয়া হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, বিশ্বকাপ ছোট কিন্তু অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট। তাই যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় দলকে পুরোপুরি প্রস্তুত থাকতে হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD