Logo

জাপানের বিপক্ষে ব্রাজিলের অধিনায়ক হচ্ছেন রাফিনিয়া

profile picture
ক্রীড়া ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬, ২০:১৬
জাপানের বিপক্ষে ব্রাজিলের অধিনায়ক হচ্ছেন রাফিনিয়া
ছবি: সংগৃহীত

নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন বার্সেলোনার তারকা রাফিনিয়া। এরই মধ্যে জাপানের বিপক্ষে ম্যাচে তাঁকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্রাজিলের নিয়মিত অধিনায়ক মারকুইনহোসের অনুপস্থিতিতে নেতৃত্বের আর্মব্যান্ড উঠতে পারে এই ফরোয়ার্ডের হাতে।

বিজ্ঞাপন

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিল দলে রাফিনহার অবস্থান আরও শক্তিশালী হয়েছে। আগামী শনিবার জাপানের বিপক্ষে ম্যাচে তাঁকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে দলের কোচিং স্টাফ।

বার্সেলোনার হয়ে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ডান ঊরুতে চোট পেয়েছেন ব্রাজিলের নিয়মিত অধিনায়ক মারকুইনহোস। ফলে আসন্ন ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই। ২০২১ সাল থেকে ব্রাজিল জাতীয় দলের নেতৃত্ব দিয়ে আসছেন এই ডিফেন্ডার। তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন রাফিনহা।

জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা অবশ্য আগেও রয়েছে বার্সেলোনা তারকার। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচের একটিতে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, কোচিং স্টাফরা অধিনায়কত্বের জন্য ব্রুনো গুইমারায়েস, ভিনিসিয়ুস জুনিয়র ও গ্যাব্রিয়েল মাগালহায়েসের নামও বিবেচনায় রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত রাফিনহার ওপরই আস্থা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি মাঠে না থাকলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ব্রুনো গুইমারায়েস।

এদিকে আন্তর্জাতিক বিরতিতে রাফিনহার ফিটনেস নিয়ে উদ্বিগ্ন বার্সেলোনা। গত দুটি ফিফা উইন্ডোতে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন এই ফরোয়ার্ড। এবারও যেন ইনজুরি নিয়ে স্পেনে ফিরতে না হয়, সে বিষয়ে সতর্ক কাতালান ক্লাবটি।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের দুই প্রীতি ম্যাচের সূচি:

বিজ্ঞাপন

প্রতিপক্ষ—তারিখ—বাংলাদেশ সময়

জাপান—১৪ নভেম্বর—বিকেল ৪টা ১৫ মিনিট

সিঙ্গাপুর—১৭ নভেম্বর—বিকেল ৪টা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD