Logo

বাংলাদেশের নেতৃত্ব দেবেন হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, ১৭:১০
বাংলাদেশের নেতৃত্ব দেবেন হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন
ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব দেবেন হামজা চৌধুরী। ইংল্যান্ড থেকে ঢাকায় ফেরার পর প্রথমবারের মতো একাদশে জায়গা পেয়েছেন তিনি। একই সঙ্গে দলে ফিরেছেন ফারহান আলী ওয়াহিদ। এই ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে এসেছে তিনটি পরিবর্তন।

বিজ্ঞাপন

সাফের প্রথম ম্যাচটি ফিফা উইন্ডোর বাইরে থাকায় ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজা ও ফারহান। গত ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছান এই দুই ফুটবলার। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দুজনকেই একাদশে রেখেছেন কোচ।

অন্যদিকে চোটের কারণে আজকের ম্যাচে খেলতে পারছেন না বিশ্বনাথ ঘোষ। ভুটানের বিপক্ষে তাঁকে স্ট্রাইকার হিসেবে খেলানো হলেও তিনি মূলত একজন পরীক্ষিত ডিফেন্ডার। ওই ম্যাচের পরদিন অনুশীলনের সময় ব্যথা পান বিশ্বনাথ। তাঁর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইব্রাহিম। ভুটানের বিপক্ষে তাঁর করা একমাত্র গোলেই জয় পেয়েছিল বাংলাদেশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অধিনায়কত্বে দেখা যাচ্ছে ধারাবাহিক পরিবর্তন। টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে উপস্থিত হয়েছিলেন তপু বর্মণ। কিন্তু ম্যাচের দিন ওয়ার্ম-আপের সময় চোট পেয়ে ছিটকে পড়েন তিনি। পরে তাঁর পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পান জামাল ভূঁইয়া।

বিজ্ঞাপন

এবার হামজা একাদশে ফেরায় তাঁর হাতেই উঠছে অধিনায়কের আর্মব্যান্ড। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেললেও এর আগে কখনো অধিনায়কত্ব করেননি এই মিডফিল্ডার।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, সামিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD