Logo

১৮তম বার বিশ্ব একাদশে মেসি, বাদ ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন

profile picture
ক্রীড়া ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬, ১৪:১২
১৮তম বার বিশ্ব একাদশে মেসি, বাদ ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন
ছবি: সংগৃহীত

প্রায় ২০ হাজার ফুটবলারের ভোটে আবারও ফিফপ্রোর বিশ্ব একাদশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার ঘোষিত এবারের দলে তাঁর সঙ্গে রয়েছেন কিলিয়ান এমবাপে, আরলিং হালান্ড ও লামিনে ইয়ামালের মতো তারকারা। তবে ব্যালন ডি’অরজয়ী ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন এই তালিকায় জায়গা পাননি।

বিজ্ঞাপন

এ নিয়ে ক্যারিয়ারে ১৮তমবারের মতো ফিফপ্রোর পুরুষ বিশ্ব একাদশে নির্বাচিত হলেন মেসি। সর্বশেষ ২০২৩ সালে এই স্বীকৃতি পেয়েছিলেন ইন্টার মিয়ামির এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এবারের তালিকায় তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি ইউরোপের বাইরের কোনো ক্লাবে খেলছেন। জাতীয় দলের প্রতিনিধিত্বের ক্ষেত্রেও ইউরোপের বাইরের একমাত্র ফুটবলার মরক্কোর আশরাফ হাকিমি।

পুরুষদের বিশ্ব একাদশে স্পেনের বিশ্বকাপজয়ী দলের প্রভাব স্পষ্ট। সেই দলের চার ফুটবলার জায়গা পেয়েছেন এবারের তালিকায়। নারী বিশ্ব একাদশেও স্পেনের পাঁচজন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন তিনবারের ব্যালন ডি’অরজয়ী আলেক্সিয়া পুতেয়াস ও আইতানা বনমাতি।

নারী বিশ্ব একাদশে ইংল্যান্ডের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন দলের পাঁচজনও জায়গা করে নিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের কোনো ফুটবলার এবার নির্বাচিত হননি। ফিফপ্রোর তথ্য অনুযায়ী, ৬৪টি দেশের ৬ হাজার ৫০০-এর বেশি নারী ফুটবলার ভোট দিয়ে এই দল নির্বাচন করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার ফুটবলের প্রতিনিধিত্ব করা নারী একাদশের একমাত্র খেলোয়াড় জাম্বিয়ার বারব্রা বান্দা। তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব অরল্যান্ডো প্রাইডে খেলেন।

বার্সেলোনার দুই তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল ও পাও কুবারসির সম্মিলিত বয়স মেসির ৩৯ বছর ৪ মাস বয়সের চেয়েও কয়েক দিন কম। স্পেন ও বার্সেলোনার হয়ে বিশ্ব একাদশে জায়গা পেয়েছেন মিডফিল্ডার রদ্রিও। ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া এই ফুটবলার বিশ্বকাপে সেরা খেলোয়াড় হিসেবে ফিফা গোল্ডেন বল জিতেছিলেন।

স্পেনের বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক ডেভিড রায়া ছিলেন দ্বিতীয় পছন্দের তালিকায়। তবে আর্সেনালের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে বিশ্ব একাদশে জায়গা করে দিয়েছে। প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলেছে তাঁর দল।

বিজ্ঞাপন

দুইবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি থেকে এবারের পুরুষ বিশ্ব একাদশে নির্বাচিত হয়েছেন তিনজন। তাঁরা হলেন আশরাফ হাকিমি, নুনো মেন্দেস ও ভিতিনহা। অন্যদিকে কিলিয়ান এমবাপের পাশাপাশি রিয়াল মাদ্রিদের প্রতিনিধি হিসেবে রয়েছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম।

ফিফপ্রোর পুরুষ বিশ্ব একাদশ

গোলরক্ষক: ডেভিড রায়া (আর্সেনাল, স্পেন)।

বিজ্ঞাপন

রক্ষণভাগ: পাও কুবারসি (বার্সেলোনা, স্পেন), আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), নুনো মেন্দেস (পিএসজি, পর্তুগাল)।

মাঝমাঠ: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি/বার্সেলোনা, স্পেন), ভিতিনহা (পিএসজি, পর্তুগাল)।

আক্রমণভাগ: আরলিং হালান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি, আর্জেন্টিনা), লামিনে ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)।

বিজ্ঞাপন

ফিফপ্রোর নারী বিশ্ব একাদশ

গোলরক্ষক: হান্না হ্যাম্পটন (চেলসি, ইংল্যান্ড)।

রক্ষণভাগ: লুসি ব্রোঞ্জ (চেলসি, ইংল্যান্ড), অ্যালেক্স গ্রিনউড (ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড), মাপি লেয়ন (বার্সেলোনা/লন্ডন সিটি লায়নেসেস, স্পেন), আইরিনে পারেদেস (বার্সেলোনা, স্পেন)।

বিজ্ঞাপন

মাঝমাঠ: আইতানা বনমাতি (বার্সেলোনা, স্পেন), আলেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা/লন্ডন সিটি, স্পেন), এলা টুন (ম্যানচেস্টার ইউনাইটেড, ইংল্যান্ড)।

আক্রমণভাগ: বারব্রা বান্দা (অরল্যান্ডো, জাম্বিয়া), ক্লাউদিয়া পিনা (বার্সেলোনা, স্পেন), আলেসিয়া রুসো (আর্সেনাল, ইংল্যান্ড)।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD