Logo

ইনজুরি কাটিয়ে আইপিএল দিয়ে মাঠে ফিরছেন কামিন্স

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৬, ১৯:২৬
ইনজুরি কাটিয়ে আইপিএল দিয়ে মাঠে ফিরছেন কামিন্স
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার পর চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়েই আবারও ক্রিকেট মাঠে ফিরতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার ও অধিনায়ক প্যাট কামিন্স। ইনজুরি থেকে সেরে উঠায় তাকে খেলার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামীকাল সানরাইজার্স হায়দরাবাদ দলে যোগ দেবেন তিনি।

বিজ্ঞাপন

গত বছরের জুলাই মাসে পিঠের ইনজুরিতে আক্রান্ত হন কামিন্স। এরপর ডিসেম্বরে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট খেলার পর আবারও মাঠের বাইরে চলে যান। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হলেও আইপিএল খেলার জন্য হায়দরাবাদ শিবিরে যোগ দিতে যাচ্ছেন তিনি।

পিঠের বর্তমান অবস্থা যাচাই করতে এ মাসের শুরুতে ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরে স্ক্যান করান কামিন্স। স্ক্যান রিপোর্টে কোনো সমস্যা না পাওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে খেলার পূর্ণ ছাড়পত্র দিয়েছে।

বিজ্ঞাপন

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, নতুন করে স্ক্যান করা হয়েছে কামিন্সের। আইপিএল দিয়ে মাঠে ফিরতে তার আর কোনো বাধা নেই। তিনি এখন বিধিনিষেধ ছাড়াই পুরোদমে বল করতে পারবেন। যে পিঠের সমস্যার কারণে গত বছরের আগস্ট থেকে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছেন, সেই সমস্যার সমাধান হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবেন প্যাট কামিন্স।

বিজ্ঞাপন

কামিন্সের অনুপস্থিতিতে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছেন ঈশান কিশান। এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ২টিতে জয় ও ৩টিতে হার নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে হায়দরাবাদ দল। বর্তমানে তারা পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD