Logo

কোচকে যে ‘কারণ’ দেখিয়ে দেশে এসেছেন সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
২৬ অক্টোবর, ২০২৩, ২১:২৩
কোচকে যে ‘কারণ’ দেখিয়ে দেশে এসেছেন সাকিব
ছবি: সংগৃহীত

ভক্তদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, হুট করে কেন দেশে এলেন বিশ্বসেরা সাকিব।

বিজ্ঞাপন

বিশ্বকাপ চলার মধ্যেই দেশে ফিরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।  এ বিষয়টি সামাজিকমাধ্যমকে ছড়িয়ে পড়েছে।  ভক্তদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, হুট করে কেন দেশে এলেন বিশ্বসেরা সাকিব।

জানা যায়, দেশে ফিরে অনুশীলন করলেও কোচ থেকে সাকিব ছুটি নিয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “সাকিবকে দুদিনের ছুটি দেওয়া হয়েছে। কোচ ছুটি দিয়েছে। ও বলেছে যে ব্যক্তিগত কারণে ওকে একটু ঢাকায় যেতে হবে। আমরা ব্যক্তিগত কারণ বলেই জানি।”

বিজ্ঞাপন

হঠাৎ করে দলকে রেখে সাকিব দেশে ফেরায় অনেকেই ভেবেছিলো হয়তো ক্রিকেটীয় কাজেই সাকিবের এমন ফেরা।

বিজ্ঞাপন

তবেবে অ-ক্রিকেটীয় কোনো কাজে ঢাকায় আসেননি সাকিব। তিনি নিজের অনুশীলন ঝালাই করতেই ফিরে এসেছেন ছোট বেলার কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে।

বিজ্ঞাপন

বৃহস্পতি এবং শুক্রবারও ব্যাটিং নিয়ে কাজ করবেন দেশসেরা এ অলরাউন্ডার। এর পাশাপাশি বোলিং নিয়েও কাজ হতে পারে বলে জানিয়েছেন কোচ ফাহিম।

বিজ্ঞাপন

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৪ গড়ে মাত্র ৪৫ রান করেছেন সাকিব। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেওয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি সাকিব।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD