Logo

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম 'টাইম আউট' হলেন ম্যাথিউস

profile picture
জনবাণী ডেস্ক
৭ নভেম্বর, ২০২৩, ০৪:৩৪
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম 'টাইম আউট' হলেন ম্যাথিউস
ছবি: সংগৃহীত

কোনও বল খেলার আগেই টাইম আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউ।

বিজ্ঞাপন

বিশ্বকাপে ইতিহাসে এই প্রথম টাইম আউট হলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নামতে দেরি করায় আম্পায়ার টাইমড আউট দেন তাকে।

কোনও বল খেলার আগেই টাইম আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হলেন তিনি। 

বিজ্ঞাপন

যে হেলমেট নিয়ে নেমেছিলেন, তাতে পুরো নিরাপদ বোধ করেননি ম্যাথিউস। পরে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি ম্যাথুস।

বিজ্ঞাপন

নিয়ম অনুসারে, একজন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু ম্যাথুস সেটি হতে পারেননি। ধারাভাষ্যে বলা হচ্ছে, বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে টাইম আউট দিয়েছেন আম্পায়াররা।  

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD