মরক্কোর বুয়াদ্দিকে সর্বোচ্চ দামে নিল ম্যানসিটি, ছাড়ল দু’জনকে

২০২৬ ফিফা বিশ্বকাপের আগেই বড় ক্লাবগুলোর নজরে ছিলেন মরক্কোর ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। বিশ্বকাপে অভিষেকের পর তার পারফরম্যান্সে সেই আগ্রহ আরও বাড়ে। শেষ পর্যন্ত ফরাসি ক্লাব লিলে থেকে তাকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।
বিজ্ঞাপন
বুয়াদ্দিকে দলে নিতে ম্যানচেস্টার সিটি খরচ করেছে ১০০ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৭ মিলিয়ন ডলারের সমপরিমাণ। এর মধ্যে ৯৫ মিলিয়ন পাউন্ড মূল ফি এবং সম্ভাব্য বোনাস হিসেবে আরও ৫ মিলিয়ন পাউন্ড রাখা হয়েছে। সিটির সঙ্গে বুয়াদ্দি পাঁচ বছরের চুক্তিতে সই করেছেন।
এই দলবদলের মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া টিনেজার ফুটবলারও হলেন বুয়াদ্দি।
এর আগে ২০২৪ সালে লিলে থেকেই ৭০ মিলিয়ন পাউন্ডে লেনি ইয়োরোকে দলে নিয়েছিল ম্যানচেস্টার সিটি। বুয়াদ্দির আগ পর্যন্ত তিনিই ছিলেন প্রিমিয়ার লিগে যোগ দেওয়া সবচেয়ে দামি টিনেজার।
বিজ্ঞাপন
নতুন মৌসুমে সিটির মিডফিল্ডে এটি দ্বিতীয় বড় সংযোজন। এর আগে নটিংহ্যাম ফরেস্ট থেকে এলিয়ট অ্যান্ডারসনকে দলে নিয়েছে ক্লাবটি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সিটিতে যোগ দেওয়ার পর বুয়াদ্দি নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ম্যানচেস্টার সিটিকে তিনি বিশ্বের অন্যতম সেরা ক্লাব মনে করেন। দীর্ঘদিন ধরে দলটির খেলা দেখে আসছেন এবং সিটির ফুটবল দর্শন ও খেলার ধরন তার পছন্দ। ক্লাবটির হয়ে নিজের সেরাটা দিয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
এদিকে দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগে স্কোয়াডে আরও পরিবর্তন এনেছে ম্যানচেস্টার সিটি। মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশকে ধারে টটেনহ্যামে পাঠানো হয়েছে। চুক্তিতে ৫০ মিলিয়ন পাউন্ডে তাকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগও রাখা হয়েছে।
অন্যদিকে স্প্যানিশ মিডফিল্ডার নিকো গঞ্জালেস ৫২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে নিউক্যাসলে যোগ দিয়েছেন।
ম্যানচেস্টার সিটির সর্বশেষ কোচ পেপ গার্দিওলার সময়ের স্কোয়াড থেকে দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মিডফিল্ডারও ক্লাব ছেড়েছেন। রদ্রিগো হার্নান্দেজ বার্সেলোনায়, বার্নার্দো সিলভা রিয়াল মাদ্রিদে এবং তিজানি রেইন্ডার্স সৌদি ক্লাব আল-কাদসিয়ায় পাড়ি জমিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন মারমুশ ও নিকো।
বিজ্ঞাপন
তাদের জায়গায় এলিয়ট অ্যান্ডারসন ও বুয়াদ্দিকে দলে নিয়েছে সিটি। পাশাপাশি চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে নেওয়ার বিষয়েও প্রাথমিক আলোচনা শুরু করেছে ক্লাবটি।








