Logo

বৃষ্টিতে খেলা শুরু হতে বিলম্ব

profile picture
জনবাণী ডেস্ক
৭ ডিসেম্বর, ২০২৩, ২২:১৫
বৃষ্টিতে খেলা শুরু হতে বিলম্ব
ছবি: সংগৃহীত

খেলা চলাকালীন সময়ে ব্যস্ততা থাকে খেলোয়াড়দের

বিজ্ঞাপন

খেলা চলাকালীন সময়ে ব্যস্ততা থাকে খেলোয়াড়দের। কিন্তু মিরপুরে দেখা গেল ভিন্ন চিত্র, ব্যস্ততা বরং মাঠকর্মীদের। তারা মাঠে যাচ্ছেন, কী করবেন এ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না। কাভার দিয়ে ঢেকে রাখা পিচ, সেটি সরানোর কোনো লক্ষণও নেই।  বৃষ্টি গা ভেজানো নয়, তবে গুড়ি গুড়ি আছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে বৃষ্টির চাপ ছিল আরেকটু বেশি। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শুরু হতে যে বেশ দেরি হবে, সেটি বলেই দেওয়া যায়।

বিজ্ঞাপন

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম দিনের খেলাও বন্ধ হয়েছিল কিছুটা আগে। আলোক স্বল্পতার কারণে আগে শেষ হয়। পরদিন সকাল থেকে বৃষ্টির কারণে খেলাই শুরু হচ্ছে না।  

বিজ্ঞাপন

প্রথম দিনের খেলায় ছিল বোলারদের দাপট। প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়ে যায় স্রেফ ১৭২ রানে। এই রানেই অবশ্য লিডের স্বপ্ন দেখছে স্বাগতিক বাংলাদেশ। ৫৫ রানেই সফরকারীদের ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।  

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD