Logo

দর্শকের মৃত্যু, লা লিগার ম্যাচ স্থগিত

profile picture
জনবাণী ডেস্ক
১১ ডিসেম্বর, ২০২৩, ২৩:০৭
দর্শকের মৃত্যু, লা লিগার ম্যাচ স্থগিত
ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় গ্রানাদা ও অ্যাথলেতিক বিলবাওয়ের ম্যাচ চলাকালীন সময়ে গ্যালারিতে থাকা এক দর্শকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে

বিজ্ঞাপন

স্প্যানিশ লা লিগায় গ্রানাদা ও অ্যাথলেতিক বিলবাওয়ের ম্যাচ চলাকালীন সময়ে গ্যালারিতে থাকা এক দর্শকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে। 

রবিবার (১০ ডিসেম্বর) নির্ধারিত সময়েই শুরু হয় মাঠের লড়াই। তবে ১৭ মিনিটের মাথায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় হুট করেই খেলা বন্ধ করে দেয়া হয়। লীগ কর্তৃপক্ষ জানিয়েছে, দু'দলের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে এই ম্যাচটি আয়োজন করা হবে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লা লিগা কর্তৃপক্ষ এক লিখিত বিবৃতিতে জানায়, গ্রানাডা এবং অ্যাথলেটিকো বিলবাওয়ের ম্যাচটি এক সমর্থকের মর্মান্তিক মৃত্যুর কারণে স্থগিত করা হয়েছে। খুব শীঘ্রই ম্যাচের জন্য একটি পুনঃনির্ধারিত তারিখ এবং সময় ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

বিবৃতিতে মৃতের পরিবার এবং গ্রানাডা দলের প্রতি সমবেদনা প্রকাশ করেছে লীগ কর্তৃপক্ষ। দুর্ঘটনা ঘটার আগে এক গোলের লিড পেয়েছিল অ্যাথলেটিকো বিলবাও। তবে তাদের সম্মতিতেই খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD