Logo

খেলাধুলা তো আমার রক্তের সঙ্গে মিশে রয়েছে: মাশরাফি

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩৭
খেলাধুলা তো আমার রক্তের সঙ্গে মিশে রয়েছে: মাশরাফি
ছবি: সংগৃহীত

জয়ের ব্যাপারে আশাবাদী বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

বিগত পাঁচ বছর এলাকার জন্য কাজ করেছেন বলে উল্লেখ করে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা বলেছেন, “অনেক প্রতিকূলতা গেছে। করোনার মতো মহামারি গেছে। অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এতো কঠিন সময় দারুণভাবে পার করেছি। আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে কাজের প্রক্রিয়া বা ধরন বাড়বে এবং ভালো হবে।” জয়ের ব্যাপারে আশাবাদী বলেও তিনি জানান।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক বলেন, “খেলাধুলা তো আমার রক্তের সঙ্গে মিশে রয়েছে। আমার পরিচয় খেলাধুলা দিয়ে। আমি মনে করি না খেলাধুলার সঙ্গে সংসদ সদস্য মিলানোর কোন সুযোগ আছে। অবশ্যই আমি যতদিন বেঁচে থাকবো খেলাধুলার সঙ্গে অবশ্যই থাকবো।”

বিজ্ঞাপন

এর আগে মাশরাফি তার আসনের কর্মী সমর্থকদের নিয়ে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD