৭ জানুয়ারির পর যা চাইবেন, দেওয়ার চেষ্টা করবো: মাশরাফী

সকালে লোহাগড়া উপজেলার মোল্যার মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এসব কথা বলেন ম্যাশ।
বিজ্ঞাপন
“আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে চাই। ৭ জানুয়ারির পরে আপনারা আমার কাছে যা যা চাইবেন, আমি দেওয়ার চেষ্টা করবো।” এমনটাই বলেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে লোহাগড়া উপজেলার মোল্যার মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এসব কথা বলেন ম্যাশ।
বিজ্ঞাপন
মাশরাফী বলেন, “আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি মন থেকে বলছি গত ৫ বছরে আমার কর্মে কোনো গাফিলতি করিনি। আমার সর্বোচ্চটুকু ঢেলে দিয়েছি। করোনার কারণে ২ বছর কাজ করার সুযোগ পাইনি। যতটুক সম্ভব হয়েছে, সাধ্যমতো চেষ্টা করেছি।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “আগামী ৭ জানুয়ারি আপনারা যদি নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, গতবার যা ছিল; তার থেকে কাজের স্পৃহা বেড়ে যাবে। আপনারা কেন্দ্রে যেয়ে আপনাদের মূল্যবান ভোটটি দেবেন। আপনারা যদি মনে করেন মাশরাফীকে ভোট দেওয়ার মতো, তাহলে দেবেন না হলে দেবেন না।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, খুলনা মেডিকেল কলেজ, নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৫ জন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রায় ৫ হাজার রোগীকে ফ্রি সেবা এবং ওষুধ বিতরণ করা হবে।
জেবি/এসবি








