Logo

আজ মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়তে পারবে টাইগাররা?

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২৩, ২১:৫০
আজ মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়তে পারবে টাইগাররা?
ছবি: সংগৃহীত

বাংলাদেশ দল প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ জিতবে

বিজ্ঞাপন

কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে দারুণ নৈপূণ্য দেখিয়ে ইতিহাস গড়া জয় পেয়েছিল টাইগাররা। যা ছিল ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়। আর এবার দ্বিতীয় ম্যাচ জিততে পারলেও একটা রেকর্ড হবে। বাংলাদেশ দল প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ জিতবে।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে) মাঠে গড়ানোর কথা রয়েছে। তবে গতকাল থেকেই মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এমনকি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখা গেছে। আর সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা আরো বেশি তেমনটাই জানা গেছে। তাই দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়ানো নিয়েও যথেষ্ঠ শঙ্কা দেখা দিছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ম্যাচের আগের দিন অবশ্য কোনো অনুশীলনে দেখা যায় নাই শান্ত-মিরাজদের। কেননা এদিন নেপিয়ার থেকে বে ওভালে গেছেন টাইগাররা। বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস ম্যাচের আগের দিন অনুশীলন না করলেও ম্যাচের জন্য প্রস্তুতির কোনো প্রকার ঘাটতি দেখছেন না।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, আজ লম্বা একটি ভ্রমণ হলো। এমন সূচিতে অভ্যস্ত থাকা আন্তর্জাতিক ক্রিকেটারদের দায়িত্বও বটে। আপনি অনুশীলন করছেন কি না সেটা জরুরী নয়, বিশ্রাম নেয়াটা জরুরী। সবসময় ম্যাচের আগে প্রস্তুতি নিতেই হবে বিষয়টি এমন নয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পোথাস জানান বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না লাল সবুজের দল। সহকারী কোচ বলেন, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ আমাদের সামনে। ছেলেদের আগের ম্যাচের উদ্যম নিয়েই নামতে হবে। আপনি যে বল মোকাবেলা করছেন শুধু সেটা নিয়েই ভাবতে পারবেন। পরের ২ বল কী হবে সেটা ভাবতে পারবেন না, কারণ ভবিষ্যতের নিয়ন্ত্রণ কারো হাতে নেই। তাই আমরা বর্তমান নিয়েই ভাবছি। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে । তবে ভুলে যাওয়া যাবে না তারা বিশ্বের অন্যতম সেরা দল। আর এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন , আমরা কিন্তু প্রথম ম্যাচ ৫ উইকেটে জিতেছি। টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় অনেক বড় জয়। এই ছেলেরা যদি আগামী ২-৩ বছর খেলতে পারে তারা দেখিয়ে দিবে তারা কী করতে পারে। একজন ব্যাটার যখন ক্রিজে যায় এটা ভেবে যে এটাই তার শেষ ইনিংস হতে পারে, ব্যাপারটা অনেক আতঙ্কের। বোলিংয়ের চেয়েও ভালো ব্যাটিং করা কঠিন। আপনার কাছে সুযোগ একটাই। কেননা বোলিংয়ে আপনি একটা খারাপ বল করার পর আরও একটা ভালো বল করে কামব্যাক করতে পারেন। কিন্তু ব্যাটিংয়ে চান্স একটাই। এ কারণে আপনার বেশি স্কিল প্রয়োজন।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD