Logo

ভোট দিয়ে যা বললেন সাকিব আল হাসান

profile picture
জনবাণী ডেস্ক
৭ জানুয়ারি, ২০২৪, ২২:৩৯
ভোট দিয়ে যা বললেন সাকিব আল হাসান
ছবি: সংগৃহীত

ভোট দেওয়ার পর গণ মাধ্যমের সাথে কথা বলেন তিনি

বিজ্ঞাপন

জাতীয় দলের অধিনায়ক ও মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) বেলা ৮টার দিকে মাগুরার এক ভোটকেন্দ্রে নিজের ভোট দেন সাকিব। ভোট দেওয়ার পর গণ মাধ্যমের সাথে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিশ্বসেরা অলরাউন্ডারের মন্তব্য, সবাই যাতে ভালোভাবে, নিরাপদে ভোট অধিকার প্রয়োগ করতে পারে এই কামনা করছি। ভোট সবার নাগরিক অধিকার। তাই সবাইকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বানও জানান সাকিব।

বিজ্ঞাপন

নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাকিবের ভাষ্যমতে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করছি, সবাই ভোট কেন্দ্রে আসবে। এবং ভোট দেবে। তবে শীতের সকাল যেহেতু তাই ভোটাররা আস্তে আস্তে সবাই কেন্দ্রে আসবেন।

বিজ্ঞাপন

ইসির দেওয়া তথ্যমতে জানা যায়, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার কর্মী, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ সদস্য, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি সদস্য, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড ও ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। আর তাদের সাথে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে-ময়দানে থাকবে। প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা কর্মী।

বিজ্ঞাপন

এবার জাতীয় নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে পুরুষ আছেন ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ আছে ২ লাখ ৬১ হাজার ৯১২টি। এবার ভোট হচ্ছে ব্যালট পেপারে।

বিজ্ঞাপন

এবারের জাতীয় নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ টি আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এবারের নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন নির্বাচনে লড়ছে। দ্বাদশ জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপির।

বিজ্ঞাপন

অন্যদিকে, বিএনপিসহ ৬০টি দল এবারের নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগে থেকে হরতাল-অবরোধের পথ বেছে নিছে। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটির নেতৃবৃন্দ। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর ও ইউটিলিটিস বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD