Logo

নির্বাচিত হয়েই মিরপুরে সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
৯ জানুয়ারি, ২০২৪, ০৪:১২
নির্বাচিত হয়েই মিরপুরে সাকিব
ছবি: সংগৃহীত

সোমবার (৮ জানুয়ারি) ট্রেনার ডাক্তার ও কোচ নিয়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শুরু করেছেন তিনি।

বিজ্ঞাপন

খেলার মাঠের পর এবার রাজনীতির মাঠেও বাজিমাত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের। প্রথমবারের নির্বাচনে বিশাল জয় পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার পরদিনই ক্রিকেট মাঠে ফেরার জন্য লড়াই শুরু করেছেন সাকিব।

সোমবার (৮ জানুয়ারি)  ট্রেনার ডাক্তার ও কোচ নিয়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শুরু করেছেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে,  আগামী ১৯ জানুয়ারী থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই আসরের জন্য নিজেকে প্রস্তুত করতে আজই ঢাকায় ফিরেছেন সাকিব। মূলত অনুশীলনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছেন তিনি।

বিজ্ঞাপন

সাকিবের প্রবেশের আগে আসেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। এরপর ফিজিও বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন আসেন ইনডোরে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন ব্যাটিং অনুশীলনে বেশ মনোযোগ দিয়েছেন সাকিব। লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করেছেন তিনি। আঙুলের চোট কাটিয়ে ফেরার পর এবারই প্রথম ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD