Logo

শক্তিশালী কুমিল্লাকে হারিয়ে শুভসূচনা দুর্দান্ত ঢাকার

profile picture
জনবাণী ডেস্ক
২০ জানুয়ারি, ২০২৪, ০৫:৪২
শক্তিশালী কুমিল্লাকে হারিয়ে শুভসূচনা দুর্দান্ত ঢাকার
ছবি: সংগৃহীত

বর্তমান চ্যাম্পিয়নদের ৫ উইকেটের বিশাল ব্যাবধানে হারিয়েছে সৈকত-তাসকিনরা

বিজ্ঞাপন

মিরপুরে বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী কুমিল্লা বিপক্ষে মাঠে নেমেছিল দুর্দান্ত ঢাকা। তবে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে কাগজে-কলমে আসরের পিছিয়ে থাকা দুর্বল দলটি। বর্তমান চ্যাম্পিয়নদের ৫ উইকেটের বিশাল ব্যাবধানে হারিয়েছে সৈকত-তাসকিনরা।

শুক্রবার (১৯ জানুয়ারি) টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ঢাকার অধিনায়ক সৈকত। প্রথমে ব্যাটিংয়ে নেমে ঢাকাকে ১৪৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটের বিশাল জয় পায় ঢাকা। এতে করে আসরের শুভসূচনা করল তারা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন দুর্দান্ত ঢাকার দুই ওপেনার নাইম ইসলাম ও দানুশকা গুণাতিলকা। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে ৫৬ রান সংগ্রহ করে সৈকতের দলটি। ৩৮ বলে নিজের ফিফটি পূরণ করেন ওপেনার নাঈম শেখ। এরপর দুই রান যোগ করেই ক্যাচ আউটের স্বীকার হন এই বাঁহাতি ব্যাটার।

নাঈম আউট হলেও অপর প্রান্তে থিতু হন অন্য ওপেনার গুণাতিলকা। তাকে ভালো সঙ্গ দেন লাসিথ ক্রুসপুলে। ৪১ রান করে গুণাতিলকা আউট হয়ে গেলে দুর্দান্ত ঢাকাকে চেপে ধরে কুমিল্লার বোলাররা। ৫ রান করে ক্রুসপুলে আউট হলে বিপাকে পড়ে দুর্দান্ত ঢাকা।

বিজ্ঞাপন

তবে ম্যাচের ১৭তম ওভারের দ্বিতীয় বলে ইরফান শুক্কুরের ক্যাচ ফজলে রাব্বি ড্রপ করলে, ম্যাচ থেকে ছিটকে যায় লিটন দাসের দল। শেষ পর্যন্ত ইরফানের ১৬ বলে অপরাজিত ২৪ রানে ভর করে তিন বল ও পাঁচ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দুর্দান্ত ঢাকা।

বিজ্ঞাপন

এদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে পেসার মোস্তাফিজ ও তানভীর ইসলাম দুটি করে উইকেট দখল করেন। এক উইকেট নেন খুশদিল শাহ।

বিজ্ঞাপন

ভিক্টোরিয়ান্সের দুই ওপেনার লিটন কুমার দাস ও ইমরুল কায়েস এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেন। তবে ইনিংস বড় করতে পারেনি ওপেনার লিটন। ১৬ বলে মাত্র ১৩ রান করে ক্যাচ আউট হন এই অধিনায়ক।

বিজ্ঞাপন

এরপর তাওহীদ হৃদয়কে সাথে নিয়ে রান তুলতে থাকেন ইমরুল কায়েস। নিয়ন্ত্রিত ব্যাট করে ৪২ বলে ফিফটি তুলে নেন ওপেনার ইমরুল। ৪৭ রান করে তাকে ভালো সঙ্গ দেন হৃদয়ও।

তবে শেষ সময়ে ইমরুল ৫৬ বলে ৬৬ রান করে আউট হলে, উইকেট মিছিল শুরু করের বাকি ব্যাটাররা। খুশদিল শাহ (১৩), রোসটন চেজ (০), এবং মাহিদুল ইসলাম শূন্য রানে আউট হলে, ছয় উইকেট হারিয়ে ১৪৩ রানের লড়াকু সংগ্রহ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিজ্ঞাপন

অন্যদিকে ঢাকার হয়ে শেষ ওভারে হ্যাটট্রিক করেন পেসার শরিফুল ইসলাম। এ ছাড়াও তাসকিন আহমেদ দুটি এবং ডি সিলভা এক উইকেট থলিতে ভরেন।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD