Logo

চট্টগ্রামকে ১৩৭ রানের লক্ষ্য দিলো ঢাকা

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জানুয়ারি, ২০২৪, ০২:৫৭
চট্টগ্রামকে ১৩৭ রানের লক্ষ্য দিলো ঢাকা
ছবি: সংগৃহীত

৮ উইকেটের বিনিময়ে শুভাগত হোমের দলকে ১৩৭ রানের নড়বড়ে লক্ষ্য দিয়েছে মোসাদ্দেকের দল

বিজ্ঞাপন

বিপিএলের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মোসাদ্দেক হোসেনের দল ঢাকা জিতেছিল ৫ উইকেটে। কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এই ম্যাচে আগে ফিল্ডিং নেওয়ার সুযোগ পাননি মোসাদ্দেক। এই ম্যাচে টস হেরেছেন মোসাদ্দেক। 

সোমবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোমের সিদ্ধান্তে বাধ্য হয়ে আগে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি ঢাকা। ৮ উইকেটের বিনিময়ে শুভাগত হোমের দলকে ১৩৭ রানের নড়বড়ে লক্ষ্য দিয়েছে মোসাদ্দেকের দল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুতেই দুঃসংবাদ পায় ঢাকা। মাত্র ১ রানের মাথায় রিটায়ার্ড হার্ট হয়ে ফেরত যান ওপেনার দানুস্কা গুনাথিলাকে। এরপর চার টপঅর্ডার ব্যাটারের কেউই রান পাননি।

দলকে সম্মানজনক স্কোর এনে দেওয়ার মূল কাজটি করেন ইরফান শুক্কুর ও লাসিথ ক্রুসপুল্লে। ৫২ বলে ৭৮ রানের জুটি করেন দুই ব্যাটার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শেষ দিকে উসমান কাদিরের সঙ্গে ১৩ বলে ১৯ রানের জুটি করেন তাসকিন আহমেদ। অবশেষে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে দুর্দান্ত ঢাকা।

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD