Logo

বিশ্বকাপে টিকে থাকতে রাব্বিদের লক্ষ্য ২৩৬

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জানুয়ারি, ২০২৪, ০৫:৩৭
বিশ্বকাপে টিকে থাকতে রাব্বিদের লক্ষ্য ২৩৬
ছবি: সংগৃহীত

যেখানে শুরুতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহই পেয়েছে আইরিশরা

বিজ্ঞাপন

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ভারতের বিপক্ষে হেরে যুব বিশ্বকাপ শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে বড় হারের পর এবার আসরে টিকে থাকার লড়াইয়ের আয়ারল্যান্ডের মুখোমুখি মারুফ-রাব্বিরা। যেখানে শুরুতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহই পেয়েছে আইরিশরা।

সোমবার (২২ জানুয়ারি) ব্লুমফনটেইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৩৫ রান স্কোরবোর্ডে জমা করেছে আয়ারল্যান্ড। যেখানে একাই ৯০ রান করেছেন ব্যাটার কিয়ান হিল্টন। এদিন বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট দখল করেছেন মারুফ মৃধা ও শেখ পারভেজ জীবন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুরুটা খুব একটা ভালো হয়নি আইরিশ ব্যাটারদের। এবারও নতুন বলে টাইগারদের ব্রেকথ্রু এনে দেন পেসার মারুফ মৃধা। এই যুবা টাইগারের বলে রিজওয়ানের হাতে ক্যাচ দেন ওপেনার রায়ান হান্টার। তিনি ৯ রান করে সাজঘরে ফিরলে ভেঙে যায় ২৬ রানের উদ্বোধনী জুটি।

এরপর এক প্রান্তে নিয়মিত বিরতিতেই উইকেট তুলেছে বাংলাদেশ দল। তবে অন্য প্রান্তে দাঁড়িয়ে একাই লড়ে গেছেন হিল্টন। এই টপ অর্ডার ব্যাটার ড্রেসিংরুমে ফেরার আগে ১১২ বলে করেছেন ৯০ রান। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও দলকে বড় সংগ্রহ এনে দিতে প্রধান ভূমিকা রেখেছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন পেসার মারুফ মৃধা ও শেখ পারভেজ জীবন। তারা দুজনই দুটি করে উইকেট তুলে নিয়েছেন। তাছাড়া ৯ ওভারে ২৭ রান দিয়ে এক উইকেট পেয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD