Logo

শ্রীপুরে ক্রিকেট ক্লাবের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
৬ এপ্রিল, ২০২৪, ০২:১০
শ্রীপুরে ক্রিকেট ক্লাবের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ
ছবি: সংগৃহীত

উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুরে 'পাওয়ার এলিভেন ক্রিকেট ক্লাবের উদ্যোগে হত দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মাওনা চৌরাস্তা জলবিলাস ফুট এন্ড পার্টি সেন্টারে' পাওয়ার এলিভেন ক্রিকেট ক্লাবের উদ্যোগে' হতদরিদ্রদের মধ্যে ইফতার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, পাওয়ার এলিভেন ক্রিকেট ক্লাবের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন। সঞ্চালনায় ছিলেন উক্ত ক্লাবের সহ-সভাপতি কাজল ফকির। উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিকদের মধ্যে সাংবাদিক আব্দুল মালেক, মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদ আলী বাবুল, মো. উজ্জ্বল মিয়া।

বিজ্ঞাপন

আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি জসীমউদ্দীন, ইয়ুথ ক্লাবের সভাপতি মওলানা সাকিব ও মেহেদী প্রমুখ। 

বিজ্ঞাপন

উক্ত ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা  করেন মওলানা জাকির হোসেন।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD