Logo

নিষিদ্ধ হলেন স্পেনের অধিনায়ক রদ্রি

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুন, ২০২৪, ০২:০৭
নিষিদ্ধ হলেন স্পেনের অধিনায়ক রদ্রি
ছবি: সংগৃহীত

পরের রাউণ্ডের ম্যাচে নির্ভার হয়ে খেলতে পারবেন এই মিডফিল্ডার।

বিজ্ঞাপন

টানা দুই ম্যাচে জিতে ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়া ও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইতালিকে হারায় দুইবারের ইউরো চ্যাম্পিয়ন এই দলটি।

শেষ ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে নামার আগে বড় দুঃসংবাদ পেল দলটি। দলের মাঝমাঠের কাণ্ডারি রড্রিকে পাচ্ছে না তারা। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই নিষিদ্ধের গ্যাড়াকলের অন্যতম কারণ উয়েফার নতুন নিয়ম। উয়েফার নিয়মানুযায়ী যেকোন দুই ম্যাচে হলুদ কার্ড দেখলে পরের ম্যাচে নিষিদ্ধ হবেন সেই খেলোয়াড়।

রড্রি ইতালি ও ক্রোয়েশিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখেছিলেন। এতে অবশ্য রড্রির কিছুটা ভালও হয়েছে। পরের রাউণ্ডের ম্যাচে নির্ভার হয়ে খেলতে পারবেন এই মিডফিল্ডার।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD