Logo

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই তামিম

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই তামিম
ছবি: সংগৃহীত

ডারবানে আজ থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্...

বিজ্ঞাপন

ডারবানে আজ থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী বাংলাদেশ দল।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ডারবানের কিংসমেডে বাংলাদেশ সময় দুপুর ২টায় টেস্টটি মাঠে গড়াবে। 

এই টেস্টে বাংলাদেশ একাদশে নেই ওপেনার তামিম ইকবাল। পেটের পীড়ায় ভুগছেন তামিম। পেসার শরীফুল ইসলামও নেই। তার পরিবর্তে খালেদ আহমেদকে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, সাইমন হার্মার, লিজাড উইলিয়ামস, ডুয়ান অলিভিয়ার।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন।

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD