Logo

ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুন, ২০২৫, ০৬:০৩
ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ
ছবি: সংগৃহীত

ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

বিজ্ঞাপন

জাতীয় ক্রিকেট দলে তিন ফরম্যাটের জন্য তিন অধিনায়ক বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরের আগে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজকে। তাকে আপাতত এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী বছরের জুন পর্যন্ত ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন মিরাজ। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞাপন

বিসিবি জানিয়েছে, আগামী ১২ মাসের (এক বছর) জন্য আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মিরাজ। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার নাজমুল হোসেন শান্ত’র স্থলাভিষিক্ত হবেন আগামী মাসে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে।

বিজ্ঞাপন

এর আগে শান্ত’র অনুপস্থিতিতে মিরাজ জাতীয় দলকে ৪টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। মিরাজকে অধিনায়কত্ব দেওয়া নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, ‘ব্যাট-বলে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, লড়াইয়ের সামর্থ্য, দলকে যেভাবে উৎসাহ ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে মাঠে মাতিয়ে রাখে তা এই ক্রান্তিকালে তাকে ওয়ানডের অধিনায়ক বানাতে ভূমিকা রেখেছে। আমরা বিশ্বাস করি এই ফরম্যাটে তিনি বাংলাদেশকে নিজের মেজাজ ও পরিপক্ক নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নেবেন।’

‘আমাদের এমন সুযোগ করে দেওয়ায় আমরা শান্তকে (ওয়ানডের সাবেক অধিনায়ক) ধন্যবাদ জানাই, অধিনায়ক হিসেবে তিনি ইতিবাচক ও স্বকীয় চরিত্র দেখিয়েছেন। তিনি এখনও আমাদের লিডারশিপ গ্রুপের অংশ এবং তার ব্যাটিং বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ’, আরও যোগ করেন ফাহিম। এই মুহুর্তে শান্ত’র কাঁধে রয়েছে কেবল বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব। এ ছাড়া টি-টোয়েন্টির নেতৃত্বভার এখন লিটন দাসের কাছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০৫টি ওয়ানডে খেলেছেন মিরাজ। যেখানে ১৬১৭ রান এবং ১১৭ উইকেট নিয়ে তিনি নিজেকে বাংলাদেশের অপরিহার্য অলরাউন্ডারে পরিণত করেছেন। এ ছাড়া ওয়ানডেতে ন্যূনতম ১০০০ রান ও ১০০ উইকেট নিয়ে তিনি এলিট লিস্টে আছেন বাংলাদেশের সাবেক তারকা– মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের সঙ্গে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD