Logo

ক্রিকেটে যুক্ত হচ্ছে নতুন নিয়ম, অবৈধ হচ্ছে যেসব ক্যাচ

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৫, ০৩:১০
ক্রিকেটে যুক্ত হচ্ছে নতুন নিয়ম, অবৈধ হচ্ছে যেসব ক্যাচ
ছবি: সংগৃহীত

রপর সীমানার ভেতরে ঢুকে তৎক্ষণাৎ ক্যাচ তালুবন্দি করতে হবে

বিজ্ঞাপন

ক্রিকেটে বাউন্ডারি লাইনে কৌশল করে ধরা ক্যাচ নিয়ে দীর্ঘদিন ধরেই বিশ্ব ক্রিকেটে বিতর্ক রয়েছে। সেই বিতর্কের অবসান ঘটাতে কিছু নতুন নিয়ম আনছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি। নিয়ম কার্যকর হলে যেসব ক্যাচ আগে বৈধ ধরা হতো, এখন থেকে তা ‘অবৈধ’ হিসেবে বিবেচনা করা হবে।

নতুন এই নিয়ম অনুযায়ী, বাউন্ডারির বাইরে থেকে ফিল্ডাররা একবারের বেশি বল স্পর্শ করতে পারবে না। অর্থাৎ ‘বানি-হপ’ করে, লাফিয়ে বলকে বারবার শূন্যে ছুঁয়ে আবার বাউন্ডারির ভেতরে এনে তালুবন্দী করা যাবে না। শূন্যে লাফিয়ে বল  একবারই স্পর্শ করা যাবে, এরপর সীমানার ভেতরে ঢুকে তৎক্ষণাৎ ক্যাচ তালুবন্দি করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই নিয়মটি কার্যকর করা হবে চলতি মাসেই আইসিসির প্লেয়িং কন্ডিশনে। ২০২৫ সালের অক্টোবর থেকে এমসিসির আইনে অন্তর্ভুক্ত হবে। নিয়মটি এসেছে ২০২৩ সালের বিগ ব্যাশের এক বিতর্কিত ক্যাচ থেকে, যেখানে ব্রিসবেন হিটের মাইকেল নেসার বাউন্ডারির বাইরে থেকে বল শূন্যে ছুঁয়ে আবার ভেতরে ঢুকে ক্যাচ নিয়েছিলেন। আর তা নিয়ে তীব্র সমালোচনা হয়।

এমসিসি নতুন নিয়মে তাদের ১৯.৫.২ ধারায় সংশোধন এনেছে।

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়েছে:

- ফিল্ডার বাউন্ডারির বাইরে থেকে সর্বোচ্চ একবারই বল স্পর্শ করতে পারবে।

বিজ্ঞাপন

- যদি একাধিক ফিল্ডার মিলে ক্যাচ নেয়, তবে বল প্রথম স্পর্শ করা ফিল্ডারকে সীমানার ভেতরে ফিরতে হবে, অন্যথায় ক্যাচ বাতিল হবে।

- দ্বিতীয়বার বল স্পর্শ করলে আউট নয়, বরং রান বা বাউন্ডারির সিদ্ধান্ত হতে পারে।

বিজ্ঞাপন

এই নিয়ম বাউন্ডারির ধারে ক্যাচের ক্ষেত্রে স্পষ্টতা আনবে এবং ফেয়ার প্লের মান বজায় রাখবে বলে মনে করছে ক্রিকেটবিশ্ব।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD