Logo

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন নাজমুল হোসেন শান্ত

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুলাই, ২০২৫, ০১:২৪
58Shares
২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন নাজমুল হোসেন শান্ত
ছবি: সংগৃহীত

চোট পাওয়ার পর মাঠ ছাড়েন শান্ত

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালো করলেও দ্বিতীয় ম্যাচে আলো ছড়াতে পারননি সাবেক অধিনায়ক নামজুল হোসেন শান্ত। কিন্তু তৃতীয় ম্যাচে এই বাঁহাতি ব্যাটারকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেনে এই ব্যাটার।

শনিবার (০৫ জুলাই) দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে পায়ের মাংসপেশিতে (কোয়াড্রিসেপসে) আঘাত পান তিনি। চোট পাওয়ার পর মাঠ ছাড়েন শান্ত। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে বরফ দেওয়া ও বিশ্রামে রেখে তার চিকিৎসা চলমান রয়েছে। সাবেক এই অধিনায়ককে আপাতত ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপর এক্স-রে করানো হতে পারে বলে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা।

এর আগে, চলতি বছরের শুরুতেও একই ধরনের ইনজুরিতে পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তখন দীর্ঘ বিশ্রাম শেষে তিনি দলে ফিরেছিলেন। শান্তর অবস্থা আবারও মূল্যায়ন করবে দলের মেডিকেল টিম। এরপরই জানা যাবে তৃতীয় ওয়ানডে ম্যাচে তিনি খেলতে পারবেন কি না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী মঙ্গলবার (০৮ জুলাই) পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজ ১-১ সমতায় থাকায় এই ম্যাচেই সিরিজের ভাগ্য নির্ধারিত হবে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD