Logo

জাতীয় নারী হ্যান্ডবলে সেমিফাইনালে আনসার ও পুলিশ

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৫, ০৬:১৮
জাতীয় নারী হ্যান্ডবলে সেমিফাইনালে আনসার ও পুলিশ
ছবি: সংগৃহীত

জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ।

বিজ্ঞাপন

জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। সোমবার (১৮ আগস্ট) পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাগুলো শেষে এই দুটি দল শেষ চারে উঠেছে।

‘এ’ গ্রুপে টানা তিন ম্যাচ জিতে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকে বাংলাদেশ আনসার। অন্যদিকে, ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দিনের খেলায় বাংলাদেশ পুলিশ ৩৯-৭ গোলে মাদারীপুরকে হারায়। প্রথমার্ধে তারা এগিয়ে ছিল ১৭-৪ গোলে। অপর ম্যাচে বাংলাদেশ আনসার একপেশে লড়াইয়ে ৫৩-৩ গোলে ফরিদপুরকে হারায়। প্রথমার্ধে আনসার দল ছিল ২৫-৪ গোলে এগিয়ে। এছাড়া বিজিবি ৩০-৮ গোলে দিনাজপুরকে পরাজিত করে; বিরতির সময় বিজিবি এগিয়ে ছিল ৭-৬ গোলে।

আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। এ পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ৯টি দল- জামালপুর, নওগাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পঞ্চগড়, নড়াইল, যশোর, ঢাকা, বগুড়া ও গোপালগঞ্জ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুই পর্বের চারটি গ্রুপ চ্যাম্পিয়ন দল নিয়ে ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ফাইনাল হবে ২৫ আগস্ট। পুরো আসরের পৃষ্ঠপোষকতায় রয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD