Logo

রেকর্ড গড়ে তৃতীয়বার পিএফএ বর্ষসেরা খেলোয়াড় সালাহ

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৫, ২৪:৩৩
রেকর্ড গড়ে তৃতীয়বার পিএফএ বর্ষসেরা খেলোয়াড় সালাহ
ছবি: সংগৃহীত

লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ আবারও ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন।

বিজ্ঞাপন

লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ আবারও ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি তৃতীয়বারের মতো প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) ম্যানচেস্টারে আয়োজিত অনুষ্ঠানে ৩৩ বছর বয়সী সালাহ এই সম্মাননা গ্রহণ করেন। এর মাধ্যমে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি এবং গ্যারেথ বেলকে ছাড়িয়ে গেছেন, যারা প্রত্যেকে দুইবার করে এই পুরস্কার জিতেছিলেন। এর আগে সালাহ ২০১৮ ও ২০২২ সালে এ সম্মান পান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুরস্কার গ্রহণের পর সালাহ বলেন, “মিশর থেকে উঠে এসে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারা এবং ইতিহাসের অংশ হতে পারাটা আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত।”

গত মৌসুমে সালাহ লিভারপুলের হয়ে ২৯ গোল করার পাশাপাশি আরও ১৮ গোলে অবদান রাখেন। তার অসাধারণ নৈপুণ্যেই লিভারপুল প্রিমিয়ার লিগ শিরোপা জয় করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পিএফএ’র বর্ষসেরা একাদশেও লিভারপুলের আধিপত্য দেখা গেছে। সালাহর সঙ্গে জায়গা পেয়েছেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, ভার্জিল ভ্যান ডাইক ও রায়ান গ্রাভেনবার্চ।

নারী ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তি। প্রথম মৌসুমেই তিনি গানারদের হয়ে ১৯ গোল করে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। অন্যদিকে তরুণ প্রতিভা বিভাগে পুরুষদের মধ্যে অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স এবং নারীদের মধ্যে আর্সেনালের কানাডিয়ান ফরোয়ার্ড অলিভিয়া স্মিথ পুরস্কার অর্জন করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১৭ সালের পর এবারই প্রথম ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় বর্ষসেরা একাদশে জায়গা পাননি। সব মিলিয়ে এবারের আসরে লিভারপুলের সাফল্যই বেশি আলোচনায় এসেছে, আর সালাহ লিখেছেন ইংলিশ ফুটবলের নতুন ইতিহাস।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD