Logo

ভুটানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৫, ০৬:৪৩
ভুটানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।

বিজ্ঞাপন

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।

বুধবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে দেড় মাসের অনুশীলনের ফল মেলে বাংলাদেশ দলের। জয়ের নায়ক আলপী আক্তার জোড়া গোল করেন, আরেকটি গোল আসে সুরভী আকন্দ প্রীতির পা থেকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। বিরতির আগে এক আক্রমণ ঠেকাতে এগিয়ে আসা ভুটানি গোলরক্ষকের সঙ্গে ডিফেন্ডারের বিভ্রান্তির সুযোগে সুরভী আকন্দ প্রীতির গায়ে লেগে বল জালে প্রবেশ করে। খানিকটা সৌভাগ্যক্রমেই আসে প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে আলপী আক্তার দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করেন। যদিও ভুটান একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে, তবে ৬৪ মিনিটে কর্নার থেকে আলপীর দ্বিতীয় গোল বাংলাদেশের জয় নিশ্চিত করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শেষ সময়ে আরও কিছু সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তবে ৩-১ গোলের জয় নিয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী সূচনা করল মেয়েরা।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD