Logo

নারী আম্পায়ার সাথিরা জেসিকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৫, ২৪:২৮
নারী আম্পায়ার সাথিরা জেসিকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস
ছবি: সংগৃহীত

প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে ২০২৫ সালের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন সাথিরা জাকির জেসি।

বিজ্ঞাপন

প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে ২০২৫ সালের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন সাথিরা জাকির জেসি। এ অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস।

মঙ্গলবার (২৬ আগস্ট) প্রকাশিত এক বার্তায় জেসিকে শুভেচ্ছা জানায় দূতাবাস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ করা হয়, ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম (আইভিএলপি)-এর সাবেক শিক্ষার্থী হিসেবে জেসি খেলাধুলায় নারীর নেতৃত্ব ও উদ্ভাবনের প্রতীক।

দূতাবাস আরও জানায়, আমেরিকান এক্সচেঞ্জ প্রোগ্রাম ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে বৈশ্বিক যোগাযোগ এবং নতুন সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে। জেসির বিশ্বকাপ দায়িত্ব গ্রহণ বাংলাদেশের নারী উন্নয়ন ও নারী ক্রিকেটে এক নতুন মাইলফলক যোগ করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে জেসি ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জাতীয় নারী দলের টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD