Logo

হাইভোল্টেজ লড়াই, ফাইনালের টিকিটের দৌড়ে ভারত-বাংলাদেশ

profile picture
ক্রীড়া ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৮
হাইভোল্টেজ লড়াই, ফাইনালের টিকিটের দৌড়ে ভারত-বাংলাদেশ
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় পেয়েই সুপার ফোরে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। সেই জয়ের রেশ ধরে এবার মুখোমুখি হতে যাচ্ছে টুর্নামেন্টে এখনও অপরাজিত ভারতকে।

বিজ্ঞাপন

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। খেলা সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে।

বাংলাদেশ কোচ ফিল সিমন্সের মতে, ভারত যত শক্তিশালীই হোক না কেন, তাদের হারানো সম্ভব। তার ভাষায়, “প্রতিটি ম্যাচ নতুন চ্যালেঞ্জ। সুযোগ কাজে লাগাতে পারলে ভারতও হারের মুখ দেখতে পারে।”

পরিসংখ্যান বলছে ভারতই এগিয়ে। দুই দলের টি-টোয়েন্টি লড়াইয়ে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র একবার—২০১৯ সালের ভারত সফরে। এশিয়া কাপে ১৫ বার মুখোমুখি হয়ে টাইগাররা জিতেছে দু’বার, হেরেছে ১৩ ম্যাচে। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে বোলিং বিভাগে বাংলাদেশই সেরা অবস্থানে আছে। আর দুবাইয়ের ধীরগতির উইকেটেও কিছুটা বাড়তি সুবিধা পেতে পারে তারা।

বিজ্ঞাপন

অন্যদিকে ভারত এবার টুর্নামেন্টে চারটি ম্যাচই জিতেছে, যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে দুটি জয়ও রয়েছে। তবু লিটন দাসরা আত্মবিশ্বাস হারাচ্ছেন না। ইনজুরির শঙ্কা কাটিয়ে আজ নামছেন টাইগার অধিনায়ক। এরই মধ্যে ৪ ইনিংসে ১১৯ রান করে ব্যাট হাতে ফর্মেও আছেন তিনি।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।

ভারত দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুন চক্রবর্তী, কুলদ্বীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্ষিত রানা, রিংকু সিং।

জেবি/আরএক্স/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD