Logo

আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন কোচ নিয়োগ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৬ ডিসেম্বর, ২০২৫, ১৫:০৪
আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন কোচ নিয়োগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে খেলা কেবল মাত্র দুটি দল এবারও টিকে আছে। যার একটি ঢাকা ক্যাপিটালস। বিসিবির হাই-পারফরম্যান্স বিভাগে প্রধান কোচের দায়িত্ব পালন করা টবি রেডফোর্ডকে তারা কোচিং প্যানেলের প্রধান পদে নিয়োগ দিয়েছে বলে জানা গেছে। এবার সহকারী কোচ হিসেবে যুক্ত হলেন গোলাম মুর্তজা। এর আগে তিনি দেশের বিভিন্ন পর্যায়ের দলে কোচিং করিয়েছেন।

বিজ্ঞাপন

রাজশাহীর সাবেক ক্রিকেটার গোলাম মুর্তজার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। এ ছাড়া সিনিয়র সহকারী হিসেবে আগেই নিয়োগ পেয়েছিলেন মাহবুব আলি জ্যাকি। ঢাকা ক্যাপিটালস এর আগে চমক দিয়ে মেন্টর হিসেবে পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারের সঙ্গে চুক্তি সম্পন্ন করে।

এদিকে, আগামী ২৬ ডিসেম্বর থেকে পর্দা উঠতে যাওয়া দ্বাদশ বিপিএলের জন্য স্কোয়াড সাজিয়েছে ঢাকা। নিলামের আগে তারা পেসার তাসকিন আহমেদ, অ্যালেক্স হেলস, সাইফ হাসান ও উসমান খানের সঙ্গে সরাসরি চুক্তি করেছিল। পরে নিলাম থেকে দলে নেয় শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ, মারুফ মৃধা, ইরফান ‍শুক্কুর ও দাসুন শানাকার মতো ক্রিকেটারদের।

বিজ্ঞাপন

ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড:

সরাসরি চুক্তি, তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস এবং উসমান খান।

বিজ্ঞাপন

নিলাম থেকে, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবরি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD