Logo

জাহানারার যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:২৯
জাহানারার যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির কাছে জমা দেওয়া হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) এই প্রতিবেদন অফিসে পৌঁছেছে।

বিজ্ঞাপন

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এই তথ্য নিশ্চিত করেছে। তবে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের বিস্তারিত বিষয়বস্তু এখনও প্রকাশ করা হয়নি।

প্রাথমিকভাবে বিসিবি জানিয়েছিল, তদন্ত প্রতিবেদন ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার কথা। কিন্তু সময়সীমা তিনবার বৃদ্ধি করা হয় এবং নির্ধারিত সময় অতিক্রম করে প্রতিবেদনটি শেষমেশ জমা দেওয়া হলো। অভিযোগটি অস্ট্রেলিয়া থেকেই বিসিবির কাছে জানানো হয়েছিল।

বিজ্ঞাপন

জাহানারা আলম গত বছরের নভেম্বর মাসে এক সাংবাদিকের ইউটিউব সাক্ষাৎকারে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে কুপ্রস্তাব ও যৌন হয়রানির অভিযোগ তোলেন। এই ঘটনার পর বিসিবি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু করে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD