১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

ভারত ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে কেন্দ্র করে ক্রিকেট অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তান সরকারের নির্দেশনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে তারা। এই সিদ্ধান্তে মূল জাতীয় দলের দ্বৈরথ নিয়ে ক্রিকেট বিশ্বে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
এই পরিস্থিতির প্রভাব মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপেও পড়তে পারে কি না তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারত ও পাকিস্তানের ‘এ’ দল ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার কথা। তবে আপাতত কোনো বাধা বা নিষেধাজ্ঞার ইঙ্গিত পাওয়া যায়নি।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, নারী ‘এ’ দলের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কটের ঘোষণা আসার মাত্র এক ঘণ্টার মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নারী ‘এ’ দলের স্কোয়াড প্রকাশ করেছে। এই গ্রুপে ভারতের ‘এ’ দল, সংযুক্ত আরব আমিরাত এবং নেপালের সঙ্গে পাকিস্তান রয়েছে।
বিজ্ঞাপন
এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মূল দলের বয়কটের সিদ্ধান্তের কোনো প্রভাব নারী ‘এ’ দলের ম্যাচে পড়ছে না। একই সঙ্গে পিসিবি বিরুদ্ধে আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা চলছে, তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়া হয়নি।








