Logo

আল হিলালে নাম লিখালেন করিম বেনজেমা

profile picture
ক্রীড়া ডেস্ক
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:২৮
আল হিলালে নাম লিখালেন করিম বেনজেমা
ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে শিরোপার লড়াই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। আল হিলাল ক্লাব তার শক্তি বাড়াতে দলে টেনেছেন সাবেক রিয়াল মাদ্রিদের তারকা করিম বেনজেমাকে। আল ইত্তিহাদ ছাড়ার পর সোমবার আল হিলালের সঙ্গে তিন বছরের চুক্তি সম্পন্ন করেন বেনজামা।

বিজ্ঞাপন

বেনজেমা যোগদানে আল হিলালের শক্তি বেড়েছে এবং এতে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে আল নাসর দলের ওপর চাপও বৃদ্ধি পেয়েছে। দুই দলই সৌদি প্রো লিগের শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকার কারণে প্রতিযোগিতা এখন আরও তীব্র।

বেনজামা আল ইত্তিহাদে থাকা সময় সৌদি লিগ ও কিংস কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। গত মৌসুমে তার পারফরম্যান্স আল ইত্তিহাদকে সফলতা এনে দিয়েছিল।

বিজ্ঞাপন

এছাড়া, গত ক্লাব বিশ্বকাপে সৌদি ফুটবলের অন্যতম সফল ক্লাব আল হিলাল ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। বেনজামার এই যোগদানে এবারের মৌসুমে শিরোপার লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD