Logo

অদম্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫০
অদম্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন
ছবি: সংগৃহীত

দেশীয় ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ করে দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিনদলীয় একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করেছে। ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ নামের এই আসর বৃহস্পতিবার থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে।

বিজ্ঞাপন

তবে টুর্নামেন্ট শুরুর আগের দিনই বড় ধাক্কা খেল ধুমকেতু একাদশ। দলটির হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আসর থেকে ছিটকে গেছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।

জানা গেছে, সাইনাসজনিত সমস্যায় ভুগছেন তাসকিন। চিকিৎসকের পরামর্শে তাকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে। ফলে এই টুর্নামেন্টে আর মাঠে নামা হচ্ছে না তার।

বিজ্ঞাপন

তাসকিনের পরিবর্তে ধুমকেতু একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার মুকিদুল ইসলাম মুগ্ধকে।

ধুমকেতু একাদশের দলে আছেন: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD